ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

সাইফুল ইসলাম, রামগড়: সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর “সবুজ বাংলাদেশ গড়ার” প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনভূমি সম্প্রসারণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রেঞ্জ অফিসার খলিলুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় প্রেসক্লাবের সহ-সভাপতি শুভাশিস দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১০:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬