ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কুমিল্লা শহরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তিনি কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় কুমিল্লা শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নতুন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তা।

এ সময় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬