ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

যশোর সীমান্তে প্রায় দুই কোটি ২৩ লাখ টাকার ১৩ টি স্বর্ণের বারসহ আটক-০১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) ভোরে দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার গদখালি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সাহাব উদ্দিন সরদার যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালি বাজারে একটি মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১৩ টি স্বর্ণের বার (এক কেজি ১৫৮ গ্রাম) উদ্ধার করা হয়। এ সময় একটি মোটর সাইকেল, একটি মোবাইল ও জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমাণিক বাজার মূল্য দুই কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে পুটখালী গমন করছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

যশোর সীমান্তে প্রায় দুই কোটি ২৩ লাখ টাকার ১৩ টি স্বর্ণের বারসহ আটক-০১

আপডেট সময় : ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬