ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রায়হান কবির।

শুক্রবার পুরান কোর্টের সামনে অবস্থিত এ মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

নামাজ শেষে জেলা প্রশাসক বলেন, এই ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মসজিদকে আরও সুন্দর, পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। ওজুখানা, নামাজের স্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমরা দ্রুত কার্যকর উদ্যোগ নেব।

তিনি মসজিদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা, সম্প্রীতি ও উন্নয়নমুখী মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে আরও সমৃদ্ধ ও আধুনিক জেলায় পরিণত করা সম্ভব। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে নারায়ণগঞ্জ হবে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ জেলা।

এসময় জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলি।

নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তার এ উপস্থিতি ও উন্নয়নের আশ্বাসকে সাধুবাদ জানান উপস্থিত মুসল্লিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির

আপডেট সময় : ০৮:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬