ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সেবার ব্রতে চাকরি শ্লোগানে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর মাঠপর্যায়ের কার্যক্রম নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়েছে।

তিন দিনব্যাপী এ কার্যক্রম গত ২৪ জুন সকাল ৮টা থেকে শুরু হয়ে আজ ২৬ জুন দুপুর ১২টায় শেষ হয়। নিয়োগের প্রথম দিনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি এআইজি নিশাত এ্যঞ্জেলা।

নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে প্রার্থীদের শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ২৫ ও ২৬ জুনের বাছাই প্রক্রিয়া শেষে শারীরিকভাবে যোগ্য বিবেচিত ১৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। চূড়ান্তভাবে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী প্রার্থীদের উদ্দেশে বলেন, এসআই পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যারা শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে পরবর্তী সকল পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখবে, শুধুমাত্র তারাই নিয়োগ পাবে। এখানে সুপারিশ বা টাকার কোনো স্থান নেই।

তিনি প্রার্থী ও তাদের পরিবারকে সতর্ক করে বলেন, কোনো প্রতারক বা দালাল চক্র যদি চাকরি দেওয়ার কথা বলে টাকা চায়, তাহলে সরাসরি পুলিশকে তথ্য দিন। দালালের খপ্পরে পড়ে কেউ প্রতারিত হবেন না। আমরা সিসিটিভি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি।

এসময় পুলিশ সুপার আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও মেধাভিত্তিক বাহিনী গড়তে চায়। তাই যোগ্য ও দেশপ্রেমিক তরুণ-তরুণীদেরই আমরা এএসআই হিসেবে দেখতে চাই।

নিয়োগ কার্যক্রমের সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়া জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

আপডেট সময় : ০৯:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬