ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৬ জুন কুমিল্লার বরুড়ায় ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বরুড়া (ভাব)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান ভূঁইয়া-এর সভাপতিত্বে এবং ফ্রেন্ডস ফোরাম কসামী-এর সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল আশ্রাফী-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বক্তব্য রাখেন— কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল আমিন পাটোয়ারী, বরুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব অধ্যক্ষ মনির হোসেন, ভাব-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যাচ-৯৩-এর সাবেক কাউন্সিলর সদস্য জাকির হোসেন, ফ্রেন্ডস ফোরাম কসামী-এর সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাংবাদিক ইকরামুল হক, সাংবাদিক মমিনুল্লাহ ভূঁইয়া, মাদকবিরোধী সংগ্রাম পরিষদ-এর সভাপতি জুয়েল সওদাগর, ডা. জুবায়ের হোসেন, আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন-এর ইলিয়াস সরাপতি, নারী অধিকার ফোরাম-এর সভাপতি মিজ পারভিন ইসলাম, সূর্য তরুণ সামাজিক সংগঠন-এর সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দীন আহমেদ, পাঠানপাড়া নবজাগরণ সামাজিক সংগঠন-এর সদস্য মুফতি জিয়া উদ্দীন ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬