ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে মাছবোঝাই একটি মিনি পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. শফিক (৩৮)।

শুক্রবার (২৬ জুন) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করার সময় চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে অতিরিক্ত চাকার ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো ২৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তিনি বহন করছিলেন। পরবর্তীতে তার দেহ ও ব্যবহৃত পিকআপে তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৯:১৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬