ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

টেকনাফে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে মাদক, মানবপাচার এবং সব ধরনের অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর টেকনাফ গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে ধারণ করে একটি সচেতন, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

টেকনাফে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

আপডেট সময় : ০৪:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬