ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

টেকনাফে র‌্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মুহাম্মদ ছালাম (৪৫) গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মুহাম্মদ ছালামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুহাম্মদ ছালাম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে। র‌্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) উপধারায় দায়ের করা একটি মামলায় আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

টেকনাফে র‌্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬