ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

সিলেটের দুই প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সক্ষাৎ করেছেন এসবিএসি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের কর্মকর্তারা। এসময় তারা দুই প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বুধবার (১ জুলাই) দুপুরের দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে ব্যাংক কর্মকর্তারা নগরভবনে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রশাসক সবাইকে স্বাগত জানান। কর্মকর্তারা কাইয়ুম চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে তারা সিসিক ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। সিসিক প্রশাসক নগরবাসীর কল্যাণে তার চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তারা সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় জেলা পরিষদ প্রশাসক কর্মকর্তাদের স্বাগত জানান। তারা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জেলা পরিষদ প্রশাসকও তাদের কর্মসূচি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ধারনা দিয়েছেন ।

এসময় উভয় প্রশাসক দেশের ব্যাংকিং খাত সংস্কার ও আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা অচিরেই এই খাতে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদ করেন।

এসবিএসি কর্মকর্তারা জনকল্যাণে সার্বিক সহযোগীতার আগ্রহ প্রকাশ করেছেন। তারা উভয় প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন।

এসময় এসবিএসি ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত, ইসলামপুর শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) রেজাউল করিম, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মতিউল বারি চৌধুরী খুর্শেদ, বটেশ্বর শাখার ব্যবস্থাপক নোমান আহমদ এবং সিলেট শাখার অপারেশন অপারেশন ম্যানেজার অভিজিৎ রঞ্জন পাল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

সিলেটের দুই প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬