ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

বরুড়ায় কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়ায় ১৩ বছর বয়সী এক কিশোরকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ৮ মে বরুড়া পৌরসভার তলাগ্রাম গ্রামের বাসিন্দা মো. সোহেল রানার একমাত্র ছেলে তাহমিদ মিহদা লাবিব (১৩)-কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুরুতরভাবে মাথায় আঘাত করে ভূইয়া বাড়ি জামে মসজিদের পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) মুহাম্মদ জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত অভিযোগে সাকিবুল হাসান শাকিল (১৭)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাকিল বরুড়া পৌরসভার তলাগ্রাম ভূইয়া বাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

বরুড়ায় কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট সময় : ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬