ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয় : অর্থমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দ বাড়ালেই হবে না, বরং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে এ খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানে পাঁচতারকা হোটেল আমারিতে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ​দেশের বিদ্যমান সম্পদের কথা বিবেচনায় রেখে আমরা এরইমধ্যে একটি বেশ ভালো বাজেট বরাদ্দ করেছি। কিন্তু শুধু বাজেট বরাদ্দ করা কখনোই যথেষ্ট নয়। এই বরাদ্দের সর্বোত্তম ব্যবহার কীভাবে করা হবে, সেই প্রক্রিয়াটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভিত্তিপ্রস্তর বা গাঁথুনি আমরা স্বাস্থ্যখাতের জন্য তৈরি করতে যাচ্ছি।

আমির খসরু বলেন, স্বাস্থ্যসেবার খাত আরও এগিয়ে নিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একে অপরের সঙ্গে সমন্বয় করতে হবে। উভয়পক্ষ যদি যার যার নিজস্ব গতিতে চলে, তাহলে এ খাত সামগ্রিকভাবে উপকৃত হবে না। তাই বেসরকারি খাতের সঙ্গে সরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে জোরালো ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবার জন্য জনগণের পকেটের নিজস্ব খরচ বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সরকারি-বেসরকারি এত স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যতের জন্য আমরা কীভাবে একসঙ্গে কল্যাণকর কাজ করবো, তার পরিকল্পনা করতে হবে। ​

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা যখন অর্থনীতির গণতন্ত্রীকরণের কথা বলি, তখন স্বাস্থ্যখাতকেও অন্তর্ভুক্ত করি। কারণ সরকারের সহায়তায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। মূলত আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থার দিকে যাচ্ছি। তাই গ্রামাঞ্চলের লোকজন কীভাবে নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবেন, সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োজিত করছি। এছাড়া বেসরকারি খাতের সঙ্গে সরকার কীভাবে কাজ করতে পারে, সে বিষয়েও আমরা এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে যখন সরকারি ও বেসরকারি খাতের একটি প্রতিযোগিতা থাকবে, তখন মান আরও বেড়ে যাবে। তবে এক্ষেত্রে সরকারি খাত সবসময় কিছুটা পিছিয়ে পড়ে। এজন্য আমরা সরকারি কর্মসূচির সঙ্গে বেসরকারি খাতকে সংহত করার চেষ্টা করছি।

​ওষুধ শিল্পের বেসরকারি খাত ভালো করছে জানিয়ে আমির খসরু বলেন, বেসরকারি খাতের শুধু অভ্যন্তরীণ বাজারে ওষুধ সরবরাহ নয়, বরং রপ্তানির জন্যও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এবারের বাজেটেও আমরা চিকিৎসা সরঞ্জাম বা যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে বিনিয়োগে তাদের প্রচুর সুযোগ-সুবিধা ও প্রণোদনা দিয়েছি। আমাদের এমন একজন নেতা আছেন যিনি বেসরকারি খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধিতে বিশ্বাস করেন। প্রকৃতপক্ষে এই দলটি গঠিতই হয়েছিল বেসরকারি খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধি নীতির মূল্যের ওপর ভিত্তি করে। সুতরাং আমাদের সেই নেতাই এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একইসঙ্গে আমাদের পথ দেখাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয় : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬