ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সীমান্তের বেনাপোল বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এ পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। রাতে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল জানতে পারে যে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস দল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আচড়া গ্রামের একটি আম বাগানে ঝটিকা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। #

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬