ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারে টানা ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রোববার (১২ জুলাই) জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরের নেতৃত্বে চকরিয়ার কৈয়ারবিল, বরইতলী, পেকুয়ার টইটং ও সদর ইউনিয়নের নন্দীরপাড়াসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করা হয়।এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলা পুলিশের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ

আপডেট সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬