ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ – এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর হাতে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।সম্মাননা স্মারক ও সার্টিফিকেট টি তুলে দেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলাকে প্রশংসাপত্র প্রদান করা হয়।প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, জেলার সদর উপজেলা ২০২৫-২০২৬ বছরে নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে এ উপজেলার সাফল্য প্রশংসাযোগ্য।এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, এ উপজেলায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যোগ অন্যান্য উপজেলায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদেরও অনুপ্রাণিত করবে।প্রশংসাপত্রে স্বাক্ষর করেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।অনুষ্ঠানের বক্তারা বলেন, একটি সুস্থ, কর্মক্ষম ও পরিকল্পিত জাতি গঠনে পরিবার পরিকল্পনা ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মানবসম্পদে রূপান্তর করতেই সরকারের এ উদ্যোগ।তারা সদর উপজেলার এই সাফল্যকে জেলার অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬