ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জে আলোচিত পৃথক দুটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। অভিযানে মোট ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন মালামাল এবং একটি শটগান উদ্ধার করা হয়।সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপান প্রবাসী পরিবারের গাড়ি থামিয়ে ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।ঘটনার পর তদন্তে নেমে সোনারগাঁ থানা পুলিশ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়াপ্লট এলাকার একটি ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।অন্যদিকে গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। বাকিদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার

আপডেট সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬