ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন উদ্যোগ নিলো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে সোমবার সদর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করতে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড হস্তান্তর করা হয়।বিতরণ অনুষ্ঠানে এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। প্রতিটি স্কুলে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে পরিচর্যা করানো হবে।তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে ক্লাসরুমগুলো স্মার্ট ক্লাসরুমে রূপান্তরিত হলে পড়াশোনা আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ হবে।অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা জানান, ইন্টারেক্টিভ বোর্ড পাওয়ায় শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া পাঠদান সহজ হবে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়বে।উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট ক্লাসরুমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬