ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রশিদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবুল হোসেনের ছেলে। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।এদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা আসামি হামিদ মোস্তফা প্রকাশ ফুক্কা (৩০)কে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি কুতুপালং ক্যাম্প-৪৬-এর বাসিন্দা। আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন।র‌্যাব-১৫ জানায়, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে টেকনাফ ও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬