ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। ঢাক-ঢোল, কীর্তন ও হাজারো ভক্তের “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে যথাযথ নিশ্চিদ্র
নিরাপত্তায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে এবারের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।এ সময় বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন,
নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির জেলা। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বী ভাইদের এই পবিত্র রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হয় সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতায় এবারও আমরা সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০১:৪৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬