ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :উৎসব মূখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে অবস্থিত অত্র সমিতির কার্যালয়ে জেলা শ্রম অধিদপ্তরের গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণ করতে সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শ্রম অধিদপ্তরের নিয়ম অনুযায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের জন্য ১০ হাজার টাকা, অন্যান্য সাংগঠনিক পদের জন্য ৮ হাজার টাকা এবং কার্যকরী সদস্য পদের জন্য ৭ হাজার টাকা জামানত বাবদ গ্রহনের মাধ্যমে সমিতির সদস্যদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। নির্বাচন কমিশনার সেলিম মাহমুদ জানান, সমিতির নির্বাচন আগামী ৩ আগষ্ট। আজকে আমরা মনোনয়নপত্র বিক্রি করতেছি। গত ১১ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের ভোটার সদস্যদের উদ্দেশ্যে বলছি, আমরা একটা সুন্দর নির্বাচন দিব যা মডেল হিসেবে থাকবে। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে উপযুক্ত মানুষ নির্বাচিত হয়ে যেন সংগঠনের জন্য কাজ করতে পারে। তাদেরকে আপনারা বাছাই করবেন। আপনারা জানেন আমাদের ট্রান্সপোর্টের গাড়ি ডকাতির শিকার হচ্ছে, পন্য লুট হয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে প্রশাসনের সাথে যারা জোড়ালো ভাবে কাজ করতে পারে সেই সব যোগ্য মানুষদের আপনারা নির্বাচিত করবেন। যাতে আমরা উপকৃত হই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার (সচিব) আশীষ সিংহা, সহকারী নির্বাচন কমিশনার মো: শরীফ হোসেন, মো: শাহীন আলী ও হাফিজুর রহমান প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

আপডেট সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬