ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের  পটিয়ায় কলা চুরির প্রতিবাদ ও পুর্ব বিরোধ  ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির
জের ধরে  এক পর্যায়ে মোহাম্মদ তোহা আলম প্রকাশ তোহা মুন্সি (৪৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মোনাফ হাজী পাড়ায় এ ঘটনাটি ঘটে। সেই ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র। নিহত  তোহা পটিয়া যুগ্মজেলা দায়রা জজ আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক। এ ঘটনার খবর পেয়ে পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে  গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে আনোয়ার হোসেন নামের এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন নিহত তোহা মুন্সি। এ সময় তিনি আনোয়ারের কাছে জানতে চান তাঁর গাছের কলা কে চুরি করেছে? এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আনোয়ার এবং কেন তাঁকে চুরি নিয়ে জিজ্ঞাসা করা হল, তাহা  নিয়ে নিহত তোহার মুন্সির সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি  হয়।এর এক পর্যায়ে আনোয়ারের সঙ্গে বাবুল, এহাজার মিয়া ও সাদ্দামসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তোহা মুন্সির ওপর চড়াও হয়। তারা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। পটিয়া থানার  ওসি মো:  জিয়াউল হক,  (এস,আই) মো:  মাহবুব আলম এ ঘটনার বিষয়টি  নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ  অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬