ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের ‘আদর্শ’ বন্ধুত্বের উদাহরণ টানলে সঞ্জয় দত্ত ও সালমান খানের কথা আসবে প্রথম দিকেই। কয়েক দশক ধরে তাদের বন্ধুত্ব। একজনের বিপদে আরেকজন সবসময় পাশে থেকেছেন। জীবনের ষাট পেরিয়ে এখনো তারা আগের মতোই আমুদে, ফুরফুরে।

শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সালমান। তাতে সঞ্জয়-সালমান একে-অপরকে জড়িয়ে রয়েছেন। সাঞ্জুর পরনে কালো শার্ট, আর সালমানের গায়ে কালো টি-শার্ট। বলিউডের দুই প্রতাপশালী তারকার এমন আবেগঘন মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরাও।

পোস্ট করার ১০ ঘণ্টার মাথায় ইনস্টাগ্রামে সালমানের ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে ২৪ লাখ, আর ফেসবুক পেজে প্রায় ১ লাখ ৮০ হাজার। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেছেন তাদের দুজনের গাওয়া গান ‘চল মেরে ভাই’। এটি ২০০০ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার গান, যেটাতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। আর ক্যাপশনে লিখেছেন, ‘বাবা (বলিউডের প্রায় সকলেই সঞ্জয়কে বাবা বলে সম্বোধন করেন) ফরএভার। সঞ্জু বাবা হলো আমাদের সবার বাবা, আর এখন সে আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু, সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’

সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টটিতে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘ব্রাদার্স ফর লাইফ’।

২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেদিনই তুলেছিলেন তারা। আর এ পোস্টের মাধ্যমে যেন বিলম্বিত শুভেচ্ছাই জানালেন ‘ভাইজান’।

ক্যারিয়ারের প্রথম দিকে সঞ্জয় ও সালমান
উল্লেখ্য, সালমান ও সঞ্জয় দত্তকে পূর্ণাঙ্গভাবে দেখা গেছে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ ছবিগুলোতে। এর বাইরেও অনেক ছবিতে অভিনয় করেছেন তারা। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুজনে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬