ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফরিদ আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে রামু উপজেলার মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার ফরিদ আলম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ২৯ জুলাই কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নিখোঁজ হন। পরদিন তার বোন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট মামলার অন্যতম অভিযুক্ত নেজামুল হক শয়ন (২৫)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত জাবেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ২ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি ফরিদ আলমের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬