ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময় যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার

উখিয়ায় ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি, ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (৮ আগস্ট) র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)। তারা উভয়েই কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানের সময় মহিলা সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়। পরে সমছিদার পরিহিত সেলোয়ারের কোমরে লুকিয়ে রাখা একটি ছোট সাদা কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপরদিকে লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের একটি কক্ষের আলনার পেছনে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি পলিথিনে সংরক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া আলামতসহ গ্রেপ্তার দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

উখিয়ায় ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক

আপডেট সময় : ০৮:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬