ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জে “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ আগস্ট থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালিত হবে।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,মৎস্য খাত আমাদের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’ গড়ার লক্ষ্যে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাশয় দখল ও মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস রোধে কঠোর অবস্থানে থাকবে জেলা প্রশাসন। আসন্ন মৎস্য পক্ষে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানাই।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জের পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দীন এবং জেলা মৎস্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।

এছাড়া বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক  নেতৃবৃন্দেরা সভায় অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। এরপর আলোচনা সভা ও শীতলক্ষ্যা নদীতে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হবে। পুরো সপ্তাহজুড়ে স্কুল-কলেজে সচেতনতা কার্যক্রম, মৎস্য খামার পরিদর্শন এবং গণমাধ্যম প্রচার চালানো হবে বলে জানানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, এ বছর মৎস্য পক্ষে চিংড়ি, রুই, কাতলা ও দেশীয় প্রজাতির প্রায় ৫০ হাজার পোনা অবমুক্ত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির

আপডেট সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬