ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময় যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সেই দম্পতির দুজনই মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তাঁর স্বামী রশিদ।

নিহতরা হলেন—যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ ও তাঁর স্ত্রী সাবিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ তাঁর স্ত্রী সাবিরা খাতুনকে সঙ্গে নিয়ে নবনির্মিত বাড়ির বিভিন্ন মালামাল কিনতে যশোরে এসেছিলেন।

রোববার বেলা ২ টার দিকে চৌগাছায় ফেরার পথে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদ ও সাবিরা খাতুন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৪:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬