ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় দাখিল পরীক্ষার ২০২৬ এর ফলাফলে উপজেলা পর্যায়ে সেরা সাফল্য অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও মানবিক বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। উপজেলার দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, এর মধ্যে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী রয়েছে।

বিজ্ঞান বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী রুকাইয়া আক্তার জান্নাতী। সে মোট ১ হাজার ১৮১ নম্বর পেয়েছে। একই বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছে মিফতাহুল জান্নাতী হুমায়ারা, তার প্রাপ্ত নম্বর ১ হাজার ১৭৬। প্রথম স্থান অর্জনকারী রুকাইয়া আক্তার জান্নাতী পৌর শহরের সরকারপাড়া মহল্লার মাওলানা জহুরুল ইসলামের মেয়ে এবং দ্বিতীয় স্থান অর্জনকারী মিফতাহুল জান্নাতী হুমায়ারা শোলাকুড়া মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুল মতিনের মেয়ে।

অন্যদিকে, মানবিক বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে একই মাদ্রাসার মো. আনাস আম্মার। সে মোট ১ হাজার ১৪১ নম্বর পেয়েছে। পৌর শহরের পেট্রোবাংলা মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে আনাস আম্মার।

দাখিল পরীক্ষায় শোলাকুড়া মাদ্রাসার শিক্ষার্থীদের এমন কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এনতাজ আলী ও অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসা

আপডেট সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬