ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময় যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার

মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে‌ গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একটি আদর্শ ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে মাদককে সমাজ থেকে সম্পূর্ণ দূর করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংস করে এবং পরিবারে অশান্তি আনে। মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে হলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন হাজী মোঃ জিয়াউদ্দিন জিয়া।

মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ জিয়াউদ্দিন জিয়া মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মোহনপুর ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনমনে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন জিয়াউদ্দিন জিয়া।

তিনি তাঁর কর্মের মাধ্যমে স্থানীয় জনগণের ভালোবাসা, সমর্থন ও সার্বিক দোয়া নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এলাকার উন্নয়নে।

নির্বাচনী ইশতেহারে হাজী মোঃ জিয়াউদ্দিন জিয়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সমৃদ্ধশালী আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জানান, “নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে ইউনিয়নবাসীদের সঙ্গে নিয়ে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলবো। যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক ছোবল থেকে রক্ষা করে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। শুধু আইন তৈরি ও আইনের প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক আন্দোলন ও সামাজিক সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে, বলে তিনি মন্তব্য করেন।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে‌ গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন

আপডেট সময় : ১২:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬