ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বালিয়াকান্দি ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশিষ্ট পাট ব্যবসায়ী এম এ কুদ্দুস জানান, তিনি তার দুই ব্যবসায়িক অংশীদার মৃনাল কান্তি শিকদার ও হিঠুকে নিয়ে দীর্ঘদিন ধরে বহরপুর বাজারে পাটের ব্যবসা করে আসছেন। ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান, দোকানে থাকা প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে।
বাজারের ফার্মেসি ব্যবসায়ী সুমন মোল্লা জানান, তার ফার্মেসিতে থাকা প্রায় ২০ লাখ টাকার ওষুধ আগুনে পুড়ে গেছে।

মুদি দোকান ‘জারিফ স্টোর’-এর মালিক মিমরাজুল হক জানান, তার দোকানে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ছিল। আগুনে তার দোকানের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

এ ছাড়া জলিল সরদারের চাল, গম ও তেলের মিলে আগুন লেগে ১০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সঙ্গে জলিল সরদারের ছেলে আত্মা ফার্মাসীর মালিক জাহিদুল ইসলামের ওষুধের দোকানের মালামালও আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

‘মির্সাস ব্রাদার ইলেকট্রনিকস’-এর ব্যবসায়ী বিপ্লব হোসেন জানান, তার দোকানে থাকা পাঁচ লাখ টাকার বেশি মূল্যের ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে গেছে।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে বহরপুর বাজারের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সালাউদ্দিন লস্কর জানায় রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানার নেতৃত্বে চারটি ইউনিট দীর্ঘ সময় কাজ করে, এক কোটি বিশ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬