ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, “বিগত ১৭ বছর ধরে দেশে উন্নয়নের জোয়ার বইছে—এমন কথা আমরা শুনেছি। কিন্তু বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়, বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা হয়েছে। আমরা ১৭ বছর সময় নেব না; অচিরেই মতলবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের ধসে পড়া সীমানাপ্রাচীর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আলমগীর সরকার বলেন, “বিএনপির পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলার। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন ইতোমধ্যে শিক্ষা খাতের উন্নয়নে কাজ শুরু করেছেন। অচিরেই মতলবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, দ্রুত এই বিদ্যালয়ের সীমানাপ্রাচীর, ভবন, খেলার মাঠসহ প্রয়োজনীয় সব অবকাঠামোর উন্নয়ন করা হোক। শিক্ষার্থীরা যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে লেখাপড়া করতে পারে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইলিয়াছ, প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাশেম প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার

আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬