ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময় যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টাকালে আম্বিয়া বেগম (৪০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আটক আম্বিয়া বেগম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গাপতলা পাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী এবং মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা গ্রামের প্রীতি বিশ্বাস (২৩) সোমবার দুপুরে হাসপাতালের ওষুধ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর পাশে থাকা আম্বিয়া বেগম কৌশলে প্রীতি বিশ্বাসের ভ্যানিটি ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে প্রীতি বিশ্বাস তাৎক্ষণিকভাবে আম্বিয়া বেগমকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও ভুক্তভোগী নারী ওই নারীকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর কর হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন

যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক

আপডেট সময় : ১১:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬