ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে মারধরের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)।

অভিযোগে জানা গেছে, শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপনকে সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে চলতি বছরের ১০ জানুয়ারি একই গ্রামের শাহাজালালের সাথে চার লাখ ৭৫ হাজার টাকার চুক্তি হয়। পুরো টাকা পরিশোধের পর ১৬ ফেব্রুয়ারি রিপনকে তিন মাসের টুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠানো হয়।

অভিযোগে বলা হয়, সৌদি আরবে যাওয়ার পর রিপনকে কোনো চাকরি দেওয়া হয়নি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের ব্যবস্থা না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সময় কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রায় ছয় মাসেও কোনো ব্যবস্থা না হওয়ায় অতিরিক্ত প্রায় এক লাখ ২০ হাজার টাকা খরচ করে তাকে দেশে ফিরিয়ে আনেন তার বাবা।

এদিকে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পাওনা চার লাখ ৭৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে শাহাজান মোল্যার সঙ্গে অভিযুক্ত শাহাজালাল, আল আমিন, শাহাজালালের স্ত্রী হাসিনা খাতুন ও তাদের সাথে থাকা কুমিল্লার দাউদকান্দি এলাকার হেফাজউদ্দিন এর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান মোল্যা, তার ছেলে রিপন ও সঙ্গে থাকা আলাউদ্দিনকে গালিগালাজ ও মারধর করে মারাত্মক ভাবে আহত করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রিপনকে সেখানে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি শাহাজান মোল্যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত শাহাজালালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিশ্রুতি হিসেবে আমি তাকে সৌদি নিয়ে গেছি। কাজ না পেলে আমার করার কি আছে। তার ছেলে অপেক্ষা না করে বাড়ি ফিরে এসেছে। আমার পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাদের কোন মারধোর করা হয়নি। কথা কাটাকাটি হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬