ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

চকরিয়ায় বাস তল্লাশিতে ৯৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ব্রিজসংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি চক্র ইয়াবার বড় চালান নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার করছে। এর ভিত্তিতে সোনাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

এ সময় চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি লোকাল বাসে তল্লাশির সময় দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর এফ/৫ ব্লকের নবী হোসেনের ছেলে হাফিজুল হক (২৪) এবং একই ক্যাম্পের ই/৮ ব্লকের আবুল বাশারের ছেলে মুর্শিদ আলম (২৫)।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১৫ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

চকরিয়ায় বাস তল্লাশিতে ৯৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬