ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল (২৬) হত্যা মামলার দীর্ঘনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহান (৩১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকার চরপাড়ার বাসিন্দা। তিনি মুরত আলমের ছেলে।

র‌্যাব জানায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়। মামলার পর থেকেই শাহজাহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-১৫ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল রামু থানার চেইন্দা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬