ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, কোষাধ্যক্ষ ইলিয়াস আহমদ, সহ-দফতর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজী, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ মোশাররফ।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার ৫৭ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার সরকারি সহায়তার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, *কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে বরাদ্দ এনে বরুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।* সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় মেটানো ও দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, *সরকারি সহায়তা প্রকৃত অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমাজের দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার *আসাদুজ্জামান রনি* বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, *অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়; সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।* সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ

আপডেট সময় : ১২:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬