ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বর্তমান সময়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে। বক্তারা বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক ও বাচ্চু মন্ডল, যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল,

বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় রাজনৈতিকভাবে সরব পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৩:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬