ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, নরসিংদীঃ নরসিংদীর শিবপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন শিবপুর মডেল থানার পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার জব্দ ও একজনকে গ্রেফতার করিলে ও বাকি তিন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় ।

৯ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে দশটা সময় শিবপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল শিবপুর মডেল থানা এলাকায় শাষপুর (শহীদ মিনার) সংলগ্ন ঢাকা টূ সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করতে সক্ষম হন। তবে তার অন্য তিনজন সহযোগী ১/ আরমান খন্দকার (৩২), ২/ নাহিদ হাসান (২০), ৩/ সালমান খন্দকার (৩০), কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রোঃ গ-২৭-৮০৫১) তল্লাশি করে ডালার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো মোট ১৯৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া জানান আসামিরা দীর্ঘদিন ধরে এই গাড়িটি দিয়ে এ রাস্তা ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিবপুর মডেল থানার মামলা নং ১৬ তারিখ ১০/১০/২০২৬ খ্রিঃ।ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১৪( গ)/৩৮/৪১ উদ্ধারকারী কর্মকর্তা,এস আই আব্দুল কাইয়ুম এবং তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক

আপডেট সময় : ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬