ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন।

রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়া থানার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জসিম টেকনাফ থানার পূর্ব পালংখালী এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত সাজা দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এসআরবি-১৫-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬