ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ‘ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।’

আজ রাজধানীর মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬-এ ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারনের সমন্বয়’— শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন।’

তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে। স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশে এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।

স্বাস্থ্য খাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারো গাফিলতি সহ্য করা হবে না।

দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬