ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী আজ। এ দিন থেকে দেবীর বিদায় ঘণ্টা শুরু হয়। দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী তিথি। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এছাড়া, ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ এবং মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর।

পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেন।

মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের হৃদয়ে বাজবে বিষাদের সুর।

গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬