ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সোনা জয়ের হাতছানি! ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠে পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়বে মার্টিন ফ্রেডরিকের দল। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।

রিকার্ভ পুরুষ দল ফাইনালে উঠেছে দাপুটে পারফরম্যান্সে। আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করে। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ফাইনাল।

অন্যদিকে কম্পাউন্ড নারী দলও ফাইনালে উঠেছে দৃঢ়তা ও ধারাবাহিকতার পরিচয় দিয়ে। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান। এই ইভেন্টের স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর।

চলতি প্রতিযোগিতার শুরু থেকেই বাংলাদেশের কম্পাউন্ড আর্চাররা নজর কেড়েছেন। বাছাইপর্বে পুরুষ কম্পাউন্ডে নওয়াজ আহমেদ রাকিব ৬৯৩ স্কোর করে প্রথম হন। নারী কম্পাউন্ডে বন্যা আক্তার ৬৯৬ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেন। রিকার্ভ পুরুষ বিভাগেও আবদুর রহমান আলিফ ৬৫৭ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।

ইরাকের সুলাইমানিয়াহতে গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে এশিয়া কাপের দ্বিতীয় লেগ। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই প্রতিযোগিতা থেকে পদকের পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে।

এখন বাংলাদেশের সামনে দুটি ফাইনাল, দুটি বড় পরীক্ষা। লক্ষ্য একটাই- দৃঢ়তা, নিখুঁত নিশানা আর চাপ সামলে সেরা পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য স্বর্ণপদক জয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬