ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই

কক্সবাজারে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার ওই ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীম স্থানীয় হোটেল সি পার্লের স্পা কর্মী ছিলেন এবং তিনি ঢাকার ফায়দাবাদ কাঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ মাস ধরে তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মীমের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, সুমি আক্তার মীমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এক নারীর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কক্সবাজারে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬