ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই বরগুনার বিষখালি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ট্রাম্পের প্রেস সচিব হওয়ার প্রস্তাব ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ, এসবিএসিতে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ও এসবিএসি ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাসে মুনাফা বেড়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪০ শতাংশ। একই সময়ে এসবিএসি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ।

ব্যাংক দুটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

সাউথইস্ট ব্যাংকের প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৯৫ কোটি ৭৪ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ৭৮ কোটি ২ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৯১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।

তবে তৃতীয় প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি ৯৯ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ২২ লাখ টাকা। ফলে এ প্রান্তিকে মুনাফা কমেছে ৭ কোটি ২৩ লাখ টাকা বা ১২ শতাংশ। শেয়ারপ্রতি মুনাফাও ৪৩ পয়সা থেকে কমে ৩৮ পয়সায় দাঁড়িয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫ টাকা ৬৬ পয়সা।

অন্যদিকে, এসবিএসি ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৫ পয়সা। ফলে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা বা ৩৩ শতাংশ।

তৃতীয় প্রান্তিকেও এসবিএসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা। এতে মুনাফা বেড়েছে ২০০ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৩ টাকা ৮০ পয়সা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে

সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ, এসবিএসিতে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট সময় : ০৯:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬