ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই বরগুনার বিষখালি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ট্রাম্পের প্রেস সচিব হওয়ার প্রস্তাব ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

সাংবাদিকদের গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতির প্রস্তাব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার প্রস্তাব উঠেছে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির সভায় সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় এই বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। সভায় মানহানি, গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি মোবাইল কোর্টের বিধান বাদ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সভায় উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের হয়রানি রোধে আইনটি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

আইনের খসড়ায় কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া, সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে লিখিত নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রস্তাবও আলোচনা হয়।

সভায় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামো এবং গণমাধ্যমের প্রতিনিধিত্বের বিষয়েও আলোচনা হয়। সংশোধিত খসড়াটি জনসাধারণের মতামত গ্রহণের মাধ্যমে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে

সাংবাদিকদের গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতির প্রস্তাব

আপডেট সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬