ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট ঢাকা দক্ষিণ সিটিতে শুরু হচ্ছে মেয়র কাপ: প্রশাসক আবদুস সালাম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদের ভিত্তিতে এগোনোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাষ্ট্রপতি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোয়ার হোসেনের বদলি এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত

শরীয়তপুরের গোসাইরহাটে ছাত্রদলের বিক্ষোভ: শিক্ষাঙ্গনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

‎
‎মো: আনোয়ার হোসেন শরীয়তপুর গোসাইরহাট উপজেলা প্রতিনিধি:আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় জেলা ছাত্রদলের উদ্যোগে গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‎দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতি এবং মব গঠনের গোপন অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎বিক্ষোভে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসাইন, সদস্য সচিব সোহেল তালুকদার, রুগ্ন আহ্বায়ক জুনায়েদ ঢালীসহ অসংখ্য নেতা-কর্মী।
‎
‎আহ্বায়ক এইচ এম জাকির হোসাইন বলেন, “গোসাইরহাটসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে যেভাবে অশান্তির পাঁয়তারা চলছে তা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদল এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ পাহারাদার হয়ে থাকবে।”
‎
‎সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, “শিক্ষার পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা ছাত্রদল রুখে দেবে। গোসাইরহাটের ছাত্রসমাজও এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।”
‎
‎রুগ্ন আহ্বায়ক জুনায়েদ ঢালী বলেন, “গণতন্ত্র ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ছাত্রদল দৃঢ় অবস্থানে আছে এবং থাকবে।”
‎
‎নেতারা আরো বলেন, গোসাইরহাটসহ দেশের প্রতিটি অঞ্চলে ছাত্রদল সক্রিয় রয়েছে, এবং জাতীয় স্বার্থে যেকোনো চক্রান্তের জবাব দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট

শরীয়তপুরের গোসাইরহাটে ছাত্রদলের বিক্ষোভ: শিক্ষাঙ্গনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫