ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারি আটক গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে এক রাতেই পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোহাম্মদ শাহ আলম, এসআই মো. মামুন খালাসী, এসআই মো. জহুরুল ইসলাম ও এএসআই নূরুল ইসলাম।

পুলিশ জানায়, সোবার (১৪ জুলাই) রাতে পৃথক তিনটি স্থানে সোনা মিয়া মার্কেট, বিহারী ক্যাম্প ও সুমিলপাড়ায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরেই সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, সুব্রত সরকার শুভ (২৯) সানারপাড় এলাকায় আরিফের বাড়িতে ভাড়াটিয়া। তার দেহ তল্লাশিতে কালো প্যান্টের পকেট থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

মো. বাদল মিয়া (৫১) নিমাই কাশারী এলাকায় ভাড়াটিয়া। তার লুঙ্গির কোচা থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার হয়। মো. বিল্লাল হোসেন (৩০) বর্তমানে কদমতলী খালপাড় এলাকায় মনির বাড়ির ভাড়াটিয়া। তার কাছ থেকে একটি প্লাস্টিক ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মো. আবুল কালাম (৪৪) মৌচাক কান্দাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার টি-শার্টের পকেট থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবদুল মতিন (৪৮) সুমিলপাড়ার স্থায়ী বাসিন্দা। তার হেফাজত থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ এলাকা মাদক পাচার ও খুচরা বিক্রির ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই আলোচনায়। বিশেষ করে বিহারী ক্যাম্প ও আশপাশের অঞ্চলগুলোয় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, এই অঞ্চলে মাদক কারবারিদের একাধিক নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যারা বহিরাগতদের ভাড়া বাসায় রেখে পরিচালনা করে।

এসআই শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একযোগে কয়েকটি স্পটে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান থাকবে।

স্থানীয়রা এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, এলাকায় রাতের বেলায় নানা অপরাধমূলক তৎপরতা বেড়ে যাচ্ছিল। পুলিশের এই সক্রিয়তা এলাকার নিরাপত্তা বাড়াবে। আমরা চাই নিয়মিত এমন অভিযান হোক।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূ আলম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সমাজের সবস্তরের মানুষের সহযোগিতা কামনা করি ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারি আটক গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০৯:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫