ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের যুক্তরাষ্ট্র-সৌদি হামলার পর রিয়াদ সফরের আমন্ত্রণ পেলেন ইরাকের প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি

কাল থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকাসহ ৫ বিভাগে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটা কমে গেছে। দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এতে করে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বর্ষা বিদায় নেবে কিছুদিন পর। এ সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আগামী রবি ও সোমবার ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর আবার কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

কাল থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকাসহ ৫ বিভাগে

আপডেট সময় : ০২:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫