ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি ইন্দোনেশিয়া আটক করলো বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে

বিমসটেক মহাস‌চিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ)-এর মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সোমবার (৮ অ‌ক্টোবর) ঢাকায় বিমসটেকের কার্যালয়ে সংস্থা‌টির মহাস‌চিবের সঙ্গে সাক্ষাৎ করে‌ন জার্মানির রাষ্ট্রদূত।

বিমসটেক জা‌নিয়েছে, বিমসটেক মহাসচিব তার কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানান। মহাসচিব রাষ্ট্রদূতকে বিমসটেকের কার্যপ্রণালী, উদ্দেশ্য এবং সদস্য নয় এমন অংশীদারদের সঙ্গে সহযোগিতাসহ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রদূত বিমসটেকের অর্জিত অগ্রগতির প্রশংসা করেন এবং আঞ্চলিক সংহতি বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার

বিমসটেক মহাস‌চিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় : ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫