ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাষ্ট্রপতি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোয়ার হোসেনের বদলি এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত সুনামগঞ্জে সরকারের উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ ফতুল্লায় গ্যাস লিকেজের আগুনে দুইজনের মৃত্যু, আহত আরও দুই বিএনপিকে মুচলেকা দিয়ে মাফ চাইতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

টেকনাফে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান: পৃথক দুই অভিযানে চার মাদক পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে বাংলা মদসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মোট ২৮ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর রাতে মেরিন ড্রাইভ সড়কের লম্বরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা থামানোর চেষ্টা করলে পেছনের সিটে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। পরে অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে লুকানো ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নুরুল আমিন (পিতা: আব্দুল মজিদ, মংখালি চাকমা পাড়া) ও শফিকুল (পিতা: নুর আহম্মদ, হ্নীলা ১নং ওয়ার্ড)।

তাদের দেওয়া তথ্যে ওই দিন রাতেই দ্বিতীয় অভিযান চালানো হয় মেরিন ড্রাইভের তুলাতুলি ঘাট এলাকায়। সেখানে আরও এক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন—আক্তার হোসেন (পিতা: মো. কালু, সাবরাং মন্ডলপাড়া) ও মো. সোহেল (পিতা: আবুল হোসেন, করাচিপাড়া)।

বিজিবি জানায়, আটক চারজনকেই টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মদ উদ্ধারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“মাদক চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ

টেকনাফে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান: পৃথক দুই অভিযানে চার মাদক পাচারকারী আটক

আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫