ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত সুনামগঞ্জে সরকারের উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ ফতুল্লায় গ্যাস লিকেজের আগুনে দুইজনের মৃত্যু, আহত আরও দুই বিএনপিকে মুচলেকা দিয়ে মাফ চাইতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করল দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে লোকসানে কৃষক যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের যাদুকাটা নদীর ইজারাদার কর্তৃক পাড় কেটে প্রতিবাদকারী নিরীহ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শনিবার সকালে যাদুকাটা নদীতীরের গ্রাম লাউড়েগড় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. শাহজাহান মিয়া, গোলাম মোস্তফা মেম্বার, আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নান, মরম আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।উদ্দিন  ও শাহ রুবেল ইজারা আইন ভঙ্গ করে, সীমানা না মেনে নদীর পাড় কেটে বালু আহরণ করছে। তারা রাতের আধারে পাড় কেটে এলাকাকে ঝূকির মুখে ফেলে দিছে। যারা পাড় কাটায় বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বক্তারা অবিলম্বে যাদুকাটা নদীর তীর কাটা বন্ধ ও নদী রক্ষার পক্ষের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার যারা পাড় কাটায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ইজারাদার নাসির ও রুবেল নদীর তীর কেটে বালু লুট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা। অবিলম্বে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নদী রক্ষার দাবি জানান।

মানববন্ধন শেষে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করে ইজারাদারের কালো হাত ভেঙ্গে দাও শ্লোগান দেন।
উল্লেখ্য গত ১০ অক্টোবর থেকে ইজারাদারের লোকজন যাদুকাটা নদীর তীর কেটে বালু লুট করছে স্থানীয়রা অভিযোগ করে আসছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা

সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫